News Flash

  • Home
  • প্রধান খবর
  • উষ্ণ ”জুলাই”-এ এবার স্বাভাবিকই হবে বর্ষার বৃষ্টি : আইএমডি
Image

উষ্ণ ”জুলাই”-এ এবার স্বাভাবিকই হবে বর্ষার বৃষ্টি : আইএমডি

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): উষ্ণ ”জুলাই”-এ এবার স্বাভাবিক হবে বর্ষার বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব উত্তর প্রদেশ এবং দক্ষিণ বিহারের কিছু অংশ বাদ দিয়ে জুলাই মাসে সমগ্র দেশে বর্ষা স্বাভাবিক হতে পারে। আইএমডি-র মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, জুন মাসে বৃষ্টির যে ঘাটতি দেখা দিয়েছে, সেই ঘাটতি মেটাবে জুলাইয়ের বর্ষণ।

জুন মাসে ১৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে, বিহার এবং কেরলে যথাক্রমে স্বাভাবিকের চেয়ে ৬৯ শতাংশ এবং ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্য গরমের দহনজ্বালায় জ্বলেছে, নাজেহাল অবস্থা হয়েছিল পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে। যাইহোক, আইএমডি জানাল, জুলাইয়ে এবার স্বাভাবিকই হবে বর্ষার বৃষ্টি।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top