News Flash

  • Home
  • দেশ
  • আতিকের বাজেয়াপ্ত জমিতে নির্মিত ফ্ল্যাট দরিদ্রদের বিতরণ করলেন যোগী, মুখ্যমন্ত্রী বললেন অনন্য উদ্যোগ
Image

আতিকের বাজেয়াপ্ত জমিতে নির্মিত ফ্ল্যাট দরিদ্রদের বিতরণ করলেন যোগী, মুখ্যমন্ত্রী বললেন অনন্য উদ্যোগ

প্রয়াগরাজ, ৩০ জুন (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজে দরিদ্র মানুষজনের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহত গ্যাংস্টার ও রাজনীতিক আতিক আহমেদের বাজেয়াপ্ত করা জমিতে নির্মাণ করা হয়েছে ৭৬টি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটগুলির চাবিই শুক্রবার দরিদ্রদের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি ২২৬টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন যোগী।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেছেন, “প্রয়াগরাজ থেকে আজ একটি অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মাফিয়ার কাছ থেকে বাজেয়াপ্ত করা জমিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত ফ্ল্যাটের চাবিগুলি ৭৬টি পরিবারকে হস্তান্তর করা হচ্ছে… এটি সেই একই রাজ্য যেখানে ২০১৭ সালের আগে, মাফিয়ারা গরীব, ব্যবসায়ী এবং সরকারের জমি দখল করত, কিন্তু এখন মাফিয়ামুক্ত জমিতে আবাসন ইউনিট তৈরি করা হচ্ছে… আমি আজ সমস্ত কর্মকর্তাদের বলছি, নির্মাণ করুন।”

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, “আমাদের সরকার সমস্ত অবৈধ দখল উচ্ছেদ করবে, সেখানে দরিদ্রদের জন্য বাড়ি তৈরি করা হবে।”

Releated Posts

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top