News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উল্টো রথে মর্মান্তিক ঘটনা, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, দিলেন আর্থিক সহায়তার ঘোষণা, ত্রিপুরা সরকারও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে
Image

ত্রিপুরায় উল্টো রথে মর্মান্তিক ঘটনা, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, দিলেন আর্থিক সহায়তার ঘোষণা, ত্রিপুরা সরকারও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে

আগরতলা, ২৯ জুন (হি. স.) : ত্রিপুরায় ইসকনের উল্টো রথে হৃদয়বিদারক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। সাথে তিনি নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীও ওই ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। 

বুধবার ঊনকোটি ত্রিপুরা জেলায় কুমারঘাট মহকুমায় ইসকনের উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিশু সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য ছয়জনকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই ঘটনায় গতকাল রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের নিকট আত্মীয়কে চার লক্ষ টাকা আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই দুর্ঘটনায় ৬০ শতাংশেরও বেশী আহতদের ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৪০ থেকে ৬০ শতাংশ আহতদের ৭৪ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। 

সাথে তাঁর আরও ঘোষণা, আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পদস্থ আধিকারিক এবং রাজ্যস্তরীয় প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আহতদের চিকিৎসার প্রয়োজনে বহিঃরাজ্যে নিয়ে যেতে হলে সরকার তার ব্যয়ভার বহণ করবে। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। 

ওই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাতে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কুমারঘাটে উল্টো রথযাত্রায় দুর্ঘটনা খুবই দুঃখজনক। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জন হারিয়েছেন সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে। সাথে তিনি ঘোষণা দেন, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এই ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

Releated Posts

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top