News Flash

  • Home
  • খেলা
  • সাফল্যের লক্ষ্যে বিগ বাজেটেদল গড়ছে লাইন বুলেটস
Image

সাফল্যের লক্ষ্যে বিগ বাজেটেদল গড়ছে লাইন বুলেটস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।। প্রথমত ভালো খেলার লক্ষ্যে দল সাজাচ্ছে নাইন বুলেটস। দ্বিতীয়ত সাফল্যেরও টার্গেট রয়েছে। তাই বিগ বাজেটের দল গড়তে চলেছে বুলেটস এবার। সুপ্ত ইচ্ছা রয়েছে এ- ডিভিশনে উন্নীত হওয়ার। ইতিমধ্যে বহি: রাজ্যের বেশ কজন ফুটবলার কে দলে আনা হয়েছে। দুর্গাপুর থেকে এনেছেন সুমন্ত প্রামাণিক কে। আইজল ফুটবল ক্লাব থেকে জেমসকে ডিফেন্স মিডফিল্ডার, নেলভিনকে অ্যাটাকিং মিডফিল্ডার, ৭ বছর আগে মোহনবাগানে খেলা বর্তমানে চানমারি এফসি থেকে যোসেফ এবং জ্যাকব স্ট্রাইকার হিসেবে, হায়দ্রাবাদ এফসি থেকে টুটুকে স্ট্রাইকার হিসেবে দলে আনা হয়েছে। জম্বুজলা ফুটবল ক্লাব থেকে মঙ্গল সিং ও মার গাঙ্গ রিয়াং কে নেওয়া হয়েছে। ইতিমধ্যে দলের পরিকাঠামো কতটুক পরিণত হয়েছে তা পরীক্ষা করার জন্য জম্পুইজলা ফুটবল ক্লাবের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। তাতে নাইন বুলেট ২-১ গোলে জয়ী হয়েছে। গোল করেছেন টুটু এবং রাজীব সাধন জমাতিয়া। দলের কর্মকর্তারা আশা করছেন এবার দল ভালো খেলবে এবং সাফল্য পেয়ে এ-ডিভিশনে উন্নীত হতে পারবে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top