News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমার বুথ সবচেয়ে মজবুত কর্মসূচিতে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন ত্রিপুরায় বিজেপির বুথ কর্মীরা
Image

আমার বুথ সবচেয়ে মজবুত কর্মসূচিতে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন ত্রিপুরায় বিজেপির বুথ কর্মীরা

আগরতলা, ২৭ জুন (হি.স.) : আমার বুথ সবচেয়ে মজবুত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোপাল থেকে সারা দেশের ভারতীয় জনতা পার্টির বুথ স্তরের কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তারই অঙ্গ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এডিনগর কমিউনিটি হলে ৮- টাউন বড়দোয়ালী মন্ডলের কার্যকর্তাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর মূল্যবান বক্তব্য শুনেছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কার্যকর্তারাই ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় শক্তি।‌ সেবার মনোভাব নিয়ে কার্যকর্তাদের নিরলস পরিশ্রমের ফলেই আজ দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির জয়জয়কার হয়েছে। তাঁদের এই অবদানকে সম্মান জানিয়ে, বুথ সশক্তিকরনের লক্ষ্যে আজ মধ্যপ্রদেশে বিভিন্ন রাজ্য‌ থেকে অংশগ্রহণকারী কার্যকর্তাদের‌ নিয়ে আমার বুথ সবচেয়ে মজবুত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এদিন শিবনগর মডার্ন ক্লাবের হলে বনমালিপুর মণ্ডল কমিটির বিজেপি কার্যকর্তাদের সঙ্গে  নরেন্দ্র মোদির বার্তা শুনেছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি-র জয় নিশ্চিত করতে একদিনে দেশের ১০ লক্ষ বুথের সঙ্গে এক যোগে ত্রিপুরার ৩৩২৮ টি বুথেও আমার বুথ সবচেয়ে মজবুত কর্মসূচি রূপায়িত হয়েছে। প্রতিটি বুথকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেই লক্ষ্যেই কাজ করবে বিজেপি।

তাছাড়া এদিন আমার বুথ সবচেয়ে মজবুত কার্যক্রম উপলক্ষে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ২৪ নং বুথের বিজেপি কার্যকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য শুনেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন তিনি বলেন, গত লোকসভা নির্বাচনের থেকে ২০২৪ লোকসভা নির্বাচনে বেশি ভোটে জয়ী করে মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন সাধারণ জনগন। তার জন্য প্রতিটি কার্যকর্তা নিজ নিজ  বুথ এলাকায় সক্রিয় ভাবে দলীয় কর্মসূচি রুপায়ণ করতে হবে। সাথে তিনি যোগ করেন, এই প্রথম দেশের রাষ্ট্রনায়ক সাধারণ কার্যকর্তাদের একসাথে সম্বোধন করেছেন, যা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। হিন্দুস্থান সমাচার/তানিয়া/সন্দীপ

Releated Posts

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top