ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দিগন্ত রায়। নয় রাউন্ডের খেলায় ৮ পয়েন্ট পেয়ে দিগন্ত চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। ৪৯ তম ত্রিপুরা রাজ্য সিনিয়র ওপেন ফিডে রেটিং সিলেকশন চ্যাম্পিয়নশিপ আজ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক দাবাড়ু বিস্ময় বালিকা আর্শিয়া দাসকে তৃতীয় স্থানে রেখে রানার্স খেতাব পেয়েছে অভিজ্ঞান ঘোষ। অভিজ্ঞান ঘোষ সাড়ে সাত পয়েন্ট পেলেও আর্শিয়া দাস পেয়েছে সাত পয়েন্ট। তবে মহিলাদের বিভাগে আর্শিয়া সকলের শীর্ষে রয়েছে। উল্লেখ্য, পয়েন্টের নিরিখে সমান হলেও ভোকলস পয়েন্টের ভিত্তিতে শাক্য সিংহ মোদক চতুর্থ, আয়ুষ সাহা পঞ্চম, তপোজিৎ মজুমদার ষষ্ঠ, উমাশঙ্কর দত্ত সপ্তম, দিব্যজ্যোতি সরকার অষ্টম, রমেশ কলই নবম এবং শ্রেয়সী সাহা দশম স্থান পেয়েছে ।ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন আয়োজিত এই সিনিয়র দাবায় ১০২ জন দাবাড়ু অংশগ্রহণ করেছিল। ২৪ জুন শনিবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে প্রতিদিন তিন রাউন্ড করে টানা তিন দিনে নয় রাউন্ডের প্রতিযোগিতা আজ, সোমবার শেষ হয়েছে। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। বলাবাহুল্য, প্রতিযোগিতায় আরবিটারের ভূমিকায় ছিলেন অনুপম ভট্টাচার্য।

রাজ্য সিনিয়র ওপেন দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন দিগন্ত রায়
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















