News Flash

  • Home
  • দেশ
  • কমিশনকে বাদ যাওয়া ৮২ আইএসএফ প্রার্থীর মনোনয়ন আবারও খতিয়ে দেখার নির্দেশ দিল হাইকোর্ট
Image

কমিশনকে বাদ যাওয়া ৮২ আইএসএফ প্রার্থীর মনোনয়ন আবারও খতিয়ে দেখার নির্দেশ দিল হাইকোর্ট

কলকাতা, ২৬ জুন (হি.স.): “বাদ যাওয়া ৮২ প্রার্থীর মনোনয়ন আবারও খতিয়ে দেখতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে ।অভিযোগ সঠিক হলে তাঁদের ভোটে লড়াই করা অনুমতি দিতে হবে। আচমকাই ৮২ জন আইএসএফ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার বিরোধিতায় করা মামলায় সোমবার এমনই রায় দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর নির্দেশ, অভিযোগ বৈধ হলে ৮২ জনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি। তবে কমিশনকে ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শেষদিনে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, বিরোধী প্রার্থীদের নিরাপত্তা দিয়ে মনোনয়নের ব্যবস্থা করতে হবে। কিন্তু ভাঙড়ে দুপুরের পর অশান্তি ছড়ায়। বোমাবাজি হয়। গুলি চলে। প্রাণ যায় তিনজনের। ফলে বহু আইএসএফ প্রার্থী সময়ের মধ্যে মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে পারেননি। পরে তাঁদের মনোনয়ন গ্রহণ হয়। স্ক্রুটিনিতেও কোনও সমস্যা হয়নি। আচমকা স্ক্রুটিনির পর কমিশনের ওয়েবসাইট থেকে বাদ যায় তাঁদের নাম। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন ভাঙরের ৮২ জন আইএসএফ প্রার্থী। সেই মামলায় সোমবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, সব অভিযোগ খতিয়ে দেখতে হবে কমিশনকে। অভিযোগ বৈধ হলে ৮২ জনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি। তবে কমিশনকে ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তবে আদালতে এই আবেদন গ্রহণের বিরোধিতা করেছিল কমিশন ও রাজ্য।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top