News Flash

  • Home
  • দেশ
  • জয়নগরে ভোটের প্রচারে দিলীপ ঘোষ
Image

জয়নগরে ভোটের প্রচারে দিলীপ ঘোষ

জয়নগর, ২৬ জুন (হি. স.) : সোমবার বিকেলে দলীয় প্রার্থীদের হয়ে পঞ্চায়েত ভোটের প্রচারে এলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিজেপি নেতৃত্ব ছিলেন এই ভোট প্রচারে। জয়নগরের মায়া হাউরি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচারে আসেন তিনি। এই পঞ্চায়েত গত নির্বাচনে বিজেপির দখলে ছিল। ফলে এই গ্রাম পঞ্চায়েত যাতে আবারও বিজেপির দখলে থাকে সেই কারণেই দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন দিলিপ ঘোষের মতো বিজেপি নেতৃত্ব।

এদিন প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সমালোচনা করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “ এই নির্বাচন কমিশন ফেল করেছে। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে সমস্ত পদক্ষেপেই ফেল করেছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। আর অভিষেক, মমতা সকলেই বলেছিলেন, মনোনয়ন জমা দিতে না পারলে তাঁদেরকে জানাতে, তাঁরা সেই ব্যবস্থা করে দেবন। কিন্তু মনোনয়নের শেষ দিনে যখন নওসাদ সিদ্দিকি গেলেন নবান্নে মমতার সাথে দেখা করতে, তিনি দেখা করলেন না কেন?”

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top