News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী মোদির নয় বছর কার্যকাল পূর্ণ, তেলিয়ামুড়ায় বিজেপির জনসম্পর্ক অভিযান
Image

প্রধানমন্ত্রী মোদির নয় বছর কার্যকাল পূর্ণ, তেলিয়ামুড়ায় বিজেপির জনসম্পর্ক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর কার্যকাল পূর্ণ হওয়াকে কেন্দ্র করে বিজেপি দলের তরফে  দেশব্যাপী  কর্মসূচি সংঘটিত করা হচ্ছে৷  এরই অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন বুথে বুথে  জনসম্পর্ক অভিযান সংঘটিত করছে বিজেপি৷   নেতাজিনগর ৮ নং ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি  জনসম্পর্ক অভিযানে যোগ দেন তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়৷তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর , পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা সহ অন্যান্য বিজেপি দলের নেতৃত্বরা৷ এদিনের এই জনসম্পর্ক অভিযানে  অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বিজেপি সরকারের কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন৷ তার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে পুনরায় কেন্দ্রে বিজেপি দল বিপুল পরিমাণ সমর্থন নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top