News Flash

  • Home
  • খেলা
  • প্রীতি ক্রিকেটে জয় অব্যাহত এএমসি রিক্রিয়েশন ক্লাবের
Image

প্রীতি ক্রিকেটে জয় অব্যাহত এএমসি রিক্রিয়েশন ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।।জয়ের ধারাবাহিকতা অব্যাহত আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাবের। সোমবার প্রগতি বিদ্যাভবনের মাঠে এ এমসির দল মুখোমুখি হয় প্রগতি প্লে সেন্টারের অভিভাবকদের। যদি ও অভিভাবকদের মধ্যে দুজন তরুণ ক্রিকেটার ও ছিল। এই প্রীতি ম্যাচে আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন টিম ৭ উইকেটের ব্যবধানে জয় হাসিল করে নেয়। রোদ বৃষ্টির দোলা চলের মধ্যেই সম্পন্ন হলো ম্যাচটি। টসে জয়লাভ করে প্রগতি প্লে সেন্টারের অভিভাবকরা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে তারা সংগ্রহ করে ১০৪ রান। বল হাতে পুর নিগমের পক্ষে লিটন দুর্দান্ত বোলিং করেন। এছাড়া অধিনায়ক অসিত দেববর্মা, আনোয়ার, রাজেশ, রমজানরা ও ভালো বোলিং করেন। জয়ের জন্য পুর নিগমের সামনে টার্গেট দাঁড়ায় ১০৫ রানের। যাকে তাড়া করতে নেমে দল ১৩.১ ওভারেই প্রয়োজনীয় রান হাসিল করে নিলো। ব্যাটে পুর নিগমের পক্ষে শুভরাজ উল্লেখ যোগ্য মেজাজে ২৯ রান করেন। এছাড়া অসিত, কালা মিয়া এবং লিটন দলের পক্ষে ভরসা সূচক রান করার ফলে প্রগতির বোলিং আখেরে কোনো কাজেই আসে নি। সুবাদে জয় হাসিল করে মাঠ ছাড়লো আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top