News Flash

  • Home
  • দিনের খবর
  • কোচবিহারে মমতার জনসভায় দলের জেলা সভাপতিকে ঢুকতে বাধা
Image

কোচবিহারে মমতার জনসভায় দলের জেলা সভাপতিকে ঢুকতে বাধা

কোচবিহার, ২৬ জুন (হি. স.) :‍ সোমবার কোচবিহার থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এদিন কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ হাইস্কুল প্রাঙ্গনে সভা করেন মমতা। সেই জনসভায় দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় চান্দামারির প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে ভিআইপিদের প্রবেশপথে অনুগামীদের নিয়ে বসে পড়েন অভিজিৎবাবু। যদিও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি অবশ্য নিয়ন্ত্রণে আসে।

সোমবার প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা করেন মমতা। দলীয় প্রার্থীদের সমর্থনে কর্মসূচিতে অংশ নিতে রবিবারই তিনি কোচবিহারে এসে পৌঁছেছেন। এদিন তিনি সভাস্থলে পৌঁছোনোর আগে এমন ঘটনা দেখা যায়। সূত্রের খবর, সভায় ঢোকার পাস সংক্রান্ত সমস্যার জন্যই অভিজিৎবাবুকে আটকে দেওয়া হয়েছিল। যদিও এবিষয়ে অভিজিৎবাবু বা নিরাপত্তারক্ষীদের তরফে কিছু বলা হয়নি।
এদিন সভাকে ঘিরে উপচে পড়েছে মানুষের ভিড়। কোচবিহারের জনসভা শেষ করার পর তৃণমূল নেত্রী জলপাইগুড়ি জেলায় মালবাজার যাবেন বলে খবর। সেখানে মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গজুড়ে আরও কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, মঙ্গলবার থেকে প্রচারে নামছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নদিয়া জেলা থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার দুপুর ১টায় হাঁসখালিতে জনসভা করবেন অভিষেক। এরপর দুপুর ২ টায় মুর্শিদাবাদের ডোমকলে রোড-শো রয়েছে তাঁর। নির্বাচনে আগে বর্ধমান, বীরভূম, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে সহ একাধিক জেলায় প্রচারে যাবেন তিনি।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top