News Flash

  • Home
  • দেশ
  • দলীয় কর্মীদের শাসন করার অধিকার জনগণের হাতে দিলেন মমতা
Image

দলীয় কর্মীদের শাসন করার অধিকার জনগণের হাতে দিলেন মমতা

কোচবিহার, ২৬ জুন (হি. স.) : বিজেপিকে তুলোধোনা করার পাশাপাশি দলীয় কর্মীদের শাসন করার অধিকার জনগণের হাতে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গেই ক্ষমা চেয়ে শাসনের অধিকার দিলেন জনগণকে।

পঞ্চায়েত নির্বাচনের প্রচার প্রথম দিন সোমবার কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ হাইস্কুল প্রাঙ্গনের সভা থেকেই তৃণমূল কর্মীরা ‘দুষ্টুমি’ করলে তাঁদেরকে চড় মারার ‘রাইট’ জনগণকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, ‘যদি আমাদের(তৃণমূলের) কেউ আপনাদের কোনও দুঃখ দিয়ে থাকে, তাহলে আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। যদি কেউ দুষ্টুমি করে তাহলে দুটো চড় মারবেন। আপনাদের সেই রাইট দিয়ে গেলাম।’
রবিবার বিকেলে বাগডোগরায় নেমে হেলিকপ্টারে কোচবিহারে পৌঁছেছেন মমতা। সোমবার কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে তাঁর প্রথম নির্বাচনী সভা করলেন তিনি। মঞ্চে পাশে রাখেন বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারবর্গকে। মঞ্চেই তিনি বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। এদিন সভাকে ঘিরে উপচে পড়েছে মানুষের ভিড়। কোচবিহারের জনসভা শেষ করার পর তৃণমূল নেত্রী জলপাইগুড়ি জেলায় মালবাজার যাবেন বলে খবর। সেখানে মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গজুড়ে আরও কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top