News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অরবিন্দ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

অরবিন্দ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ রবিবার অরবিন্দ ক্লাবের উদ্দ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির  অনুষ্ঠিত য়৷  রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা৷ মানুষ মানুষের জন্য এই আহবানে সারা দিয়ে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ রবিবার অরবিন্দ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডঃ মালেক সাহা একথা বলেন৷ তিনি জানান বিগত বিধানসভা নির্বাচনের সময়ে রক্তদানের প্রবণতা অনেকটাই কমে গিয়েছিল৷ ফলে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দেয়৷ পরিস্থিতি মোকাবেলার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে রক্তদানে এগিয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন৷ সারা দিয়েই অরবিন্দ ক্লাব এই রক্তদান শিবির সংঘটিত করে৷ মুখ্যমন্ত্রী বলেন আমাদের রাজ্যে লোকসংখ্যা প্রায় ৪০লক্ষ৷ মোট জনসংখ্যার এক শতাংশ মানুষ রক্ত দান করলেই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব৷ রক্তের চাহিদা রয়েছে চল্লিশ হাজার ইউনিট৷ রাজ্যে বর্তমানে রক্তের মজুদ সংকট সন্তোষজনক বলে তিনি উল্লেখ করেন৷ দেশের অন্যান্য রাজ্যগুলির তুলনায় রাজ্যের রক্তদানের প্রবণতা অনেকটাই বেশি বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী৷ এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক মজুমদার,  মেয়র, আগরতলা পুর নিগম বিশেষ অতিথি রত্না দত্ত, চেয়ারম্যান, সেন্ট্রাল জোন, আগরতলা পুর নিগম৷

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top