নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ সুইমিংপুলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বালকের৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে৷ রবিবার দুপুরে ধর্মনগরে বীর বিক্রম ইন্সটিটিউশন সংলগ্ণ সুইমিং পুলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু সতেরো বছরের কিশোরের৷ সাথে থাকা পাঁচ নাবালক থেকে জানা যায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে তাদের সাথে ঘুরতে বের হয় রোহণ মালাকার৷ দুপুরের দিকে ছয় বন্ধু মিলে সুইমিং পুলে স্নান করতে যায়৷ এক বন্ধু মোবাইলে ভিডিও বানানো শুরু করে৷ সেই মোতাবেক দুই বন্ধু সুইমিং পুলে ঝাঁপ দিয়ে স্নান করতে নামে৷ সেই ভিডিও ক্যামেরা বন্ধী করা হয়৷ এরপর আর কোন ভিডিও ধারণ করা হয়নি৷ তারা জানিয়েছে, রোহণ জলে ঝাঁপ দেওয়ার পর কিছুটা সাতার কেটে যাবার পর ফিরে আসার সময় উপরে উঠতে পারছিলনা৷ তখন তারা পাঁচ বন্ধু মিলে তাকে উপরে উঠায় এবং তাকে বাঁচানোর জন্য বুকে পাম্প করে৷ কিন্তু কোন সাড়া না পাওয়ায় পরবর্তীতে ওই পুকুরের ধারে থাকা একজন এগিয়ে এসে তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এই খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসে রোহণের মাথা পিতা সহ ধর্মনগর থানার পুলিশ৷ ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তারা৷

ধর্মনগরে সুইমিংপুলে স্নান করতে গিয়ে মৃত্যু কিশোরের
Tags:
Releated Posts
ত্রিপুরায় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছেন বহিরাজ্যের বিনিয়োগকারীরা: মুখ্যমন্ত্রী
আগরতলা, ২৫ জুন: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে বদ্ধপরিকর সরকার। তাদের আর্থ সামাজিক দিক দিয়ে…
ইমার্জেন্সির কালো অধ্যায় সম্পর্কে আগামী প্রজন্ম ও যুবদের অবগত করতে হবে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ২৫ জুন: জরুরি অবস্থার কালো দিন যাতে আর কোন সময় ফিরে না আসে সেই চেষ্টা করতে হবে।…
ইন্ডিগো বিমানের ক্রুদের হাতে ত্রিপুরার কুইন আনারস, গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের প্রচারে অভিনব উদ্যোগ কৃষিমন্ত্রীর
আগরতলা, ২৫ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬-কে সামনে রেখে অভিনব প্রচারমূলক উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার…
ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ২, ক্ষতিগ্রস্ত একাধিক ফ্ল্যাট, ঘটনাস্থল পরিদর্শনে মেয়র
আগরতলা, ২৫ জুন: ভরদুপুরে শহরের রামনগর এলাকায় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে একটি বহুতল ফ্ল্যাটবাড়ি। আকস্মিক ওই শব্দে…

















