News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে সুইমিংপুলে স্নান করতে গিয়ে মৃত্যু কিশোরের
Image

ধর্মনগরে সুইমিংপুলে স্নান করতে গিয়ে মৃত্যু কিশোরের

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷  সুইমিংপুলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বালকের৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে৷ রবিবার দুপুরে ধর্মনগরে বীর বিক্রম ইন্সটিটিউশন সংলগ্ণ সুইমিং পুলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু  সতেরো বছরের  কিশোরের৷   সাথে থাকা পাঁচ নাবালক থেকে জানা যায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে তাদের সাথে ঘুরতে বের হয় রোহণ মালাকার৷ দুপুরের দিকে ছয় বন্ধু মিলে সুইমিং পুলে স্নান করতে যায়৷ এক বন্ধু মোবাইলে ভিডিও বানানো শুরু করে৷ সেই মোতাবেক দুই বন্ধু সুইমিং পুলে ঝাঁপ দিয়ে স্নান করতে নামে৷ সেই ভিডিও ক্যামেরা বন্ধী করা হয়৷ এরপর আর কোন ভিডিও ধারণ করা হয়নি৷ তারা জানিয়েছে, রোহণ জলে ঝাঁপ দেওয়ার পর কিছুটা সাতার কেটে যাবার পর ফিরে আসার সময় উপরে উঠতে পারছিলনা৷ তখন তারা পাঁচ বন্ধু মিলে তাকে উপরে উঠায় এবং তাকে বাঁচানোর জন্য বুকে পাম্প করে৷ কিন্তু কোন সাড়া না পাওয়ায় পরবর্তীতে ওই পুকুরের ধারে থাকা একজন এগিয়ে এসে তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এই খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসে রোহণের মাথা পিতা সহ ধর্মনগর থানার পুলিশ৷ ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে  কান্নায় ভেঙে পড়েন তারা৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top