News Flash

  • Home
  • খেলা
  • শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে টানা জয়ে খেতাবের কাছাকাছি মুহুরিপুর
Image

শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে টানা জয়ে খেতাবের কাছাকাছি মুহুরিপুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।।জয় পেলো মুহুরিপুর জনকল্যাণ সমিতি। ভি জে ডি ম্যাথডে ৯ উইকেটে পরাজিত করলো ব্রু জোয়াইন মথৌ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটের সুপার লিগে। বাইখোরা স্কুল মাটে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ৪০ ওভারে ১৭৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুহুরিপুর জনকল্যাণ সমিতি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্রু জোয়াইন মথৌ দল ২০৫ রান করে। দলের পক্ষে সুকান্ত রিয়াং ৯৯ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ১৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪৯ এবং প্রসেনজিৎ রিয়াং ৫৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। মুহুরিপুর জনকল্যাণ সমিতির পক্ষে শান্তু মজুমদার ৩৮ রান দিয়ে ৩ টি , চিরঞ্জীৎ দাস ৩ রানে ২ টি এবং অর্জুন দে ৫১ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নামার পরই বৃষ্টি থাবা বসায়। তখন ভি জে ডি ম্যাথডি মুহুরিপুর জনকল্যাণ সমিতির সামনে ৪০ ওভারে ১৭৬ রানের টার্গেট থাকে। ওই রান ১৮.‌৫ ওভারে ১ উইকেট হারিয়ে করে নেয় মুহুরিপুর জনকল্যাণ সমিতি। দলের পক্ষে শান্তু মজুমদার ৫৭ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫ রানে এবং চিরঞ্জীৎ দাস ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে প্রশান্ত দেবনাথ ৪৪ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। ব্রু জোয়াইন মথৌ দেলর পক্ষে সুকান্ত রিয়াং ৩৪ রান দিয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top