News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্চায়েতের প্রচার : কোচবিহারের চান্দামারিতে মমতা বন্দ্যোপাধ্যের সভার প্রস্তুতি তুঙ্গে
Image

পঞ্চায়েতের প্রচার : কোচবিহারের চান্দামারিতে মমতা বন্দ্যোপাধ্যের সভার প্রস্তুতি তুঙ্গে

নিশিগঞ্জ, ২৫ জুন (হি.স.): পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১টায় কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ উচ্চবিদ্যালয়ের মাঠে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। তার প্রস্তুতি চলছে জোর কদমে। সভাস্থলের পাশে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। রবিবার বিকেলে সেখানে হেলিকপ্টার নামার মহড়া অনুষ্ঠিত হয়। কোচবিহার শহর থেকে কপ্টারে চেপেই মুখ্যমন্ত্রী সভাস্থলে আসবেন। এদিন হেলিকপ্টারের মহড়া দেখতে চান্দামারিতে উপচে পড়ে ভিড়।

তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘মুখ্যমন্ত্রী আগামীকাল চান্দামারিতে পঞ্চায়েত ভোটের প্রচারে আসছেন। এদিনই তিনি কোচবিহার শহরে আসবেন।’ শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট হবে অভিজিৎ আশা প্রকাশ করেছেন। কোচবিহারের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top