News Flash

  • Home
  • দেশ
  • সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু; দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কমবে উত্তরে
Image

সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু; দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কমবে উত্তরে

কলকাতা, ২৫ জুন (হি.স.): সমগ্র পশ্চিমবঙ্গজুড়েই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, আর তাই বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আপাতত বজ্রবিদ্যুৎ-সহ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি খানিকটা কমতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে আগামী ৪ থেকে ৫ দিন। যতদিন না টানা বৃষ্টি হচ্ছে, ততদিন অবশ্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

জুন মাসে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাতের ঘাটতি থাকতে পারে। চলতি মাসে স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত কম হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়াতে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ৬৭ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাব না থাকা এবং বর্ষার বিলম্ব প্রবেশের জন্য এমনটা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সেই ঘাটতি এবার হয়তো মিটতে পারে। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রাও কমছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top