News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এইডস সহ বিভিন্ন রোগের স্ক্রিনিং উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে
Image

এইডস সহ বিভিন্ন রোগের স্ক্রিনিং উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷   এইডসের পাশাপাশি  যক্ষা ,হেপাটাইটিস সহ বিভিন্ন রোগের স্ক্রিনিং টেস্ট করতে উদ্যোগী হয়েছে  উত্তর জেলা স্বাস্থ্য দপ্তর৷এইডস রোগের পাশাপাশি বিভিন্ন উপসর্গ যথা যক্ষা হেপাটাইটিস ম্যালেরিয়া সহ যেসব বিভিন্ন রোগ প্রভাব বিস্তার করছে তা নিয়ে রাজ্য তথা দেশের স্বাস্থ্য দপ্তর উদ্বিগ্ণ৷ বিশেষ করে জেলের কয়দিদের মধ্যে এর প্রভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে৷ তাই স্ক্রীনিং টেস্ট করতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর৷ এই উদ্যোগকে সামনে রেখে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ এই সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন ভিডিও ডক্টর রাহুল পুরকায়স্থ এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সুনেত্রা শর্মা৷ উত্তর জেলায় মোট ৮৫১ জন এইচআইভি আক্রান্ত রোগী রয়েছে৷ উত্তর জেলায় দুটি সাব জেল রয়েছে৷ তার মধ্যে ধর্মনগরে রয়েছে ১০৪ জন কয়েদি এবং কাঞ্চনপুরে রয়েছে ১২ জন কয়েদি৷ আগামী ২৬ জুন ধর্মনগর সাব জেলে এই স্ক্রীনিং টেস্টের উদ্বোধন করবেন উত্তর জেলা সভাধিপতি ভবতোষ দাস৷ দুটি এনজিও  ও অনন্যা সমাজসেবী সংগঠন এবং কল্যাণী সমাজসেবী সংগঠন ৫ জুলাই থেকে এই স্ক্রিনিং টেস্টে এগিয়ে আসবে বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে৷ উল্লেখ্য সারা রাজ্যের মধ্যে উত্তর জেলার দামছড়াতে এইচআইভি আক্রান্ত রোগের সংখ্যা তড়িৎ গতিতে বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র ড্রাগস ব্যবহারের কারণে৷ সরকারি এবং বেসরকারি সামাজিক সংস্থাগুলি এই ড্রাগস বন্ধ করা এবং যুবক-যুবতীদের এইচআইভি সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তবে এখন পর্যন্ত তেমন কোনো সন্তোষজনক ফল পাওয়া যায়নি৷

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top