News Flash

Image

৩০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত

আগরতলা, ২৩ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে সিধাই থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বহিঃরাজ্যের গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার গাঁজার বাজারমুল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে থানায় খবর আসে একটি গাড়ি বিপুল পরিমাণ নেশা সামগ্রী নিয়ে বড়কাঁঠাল থেকে সুরেন্দ্রনগর হয়ে হেজামারার দিকে আসবে। সেই মোতাবেক আজ দুপুর সাড়ে ১২ টা নাগাদ পুলিশ অভিযানে নেমেছিল। তখন হেজামারা এলাকা থেকে দাঁড় করানো অবস্থায়  ডিএল১০সিএ২৭২৪ নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি বলে  জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মুল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে।

Releated Posts

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

কৈলাসহরে পানীয়জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

কৈলাসহর, ১ মে: দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে পানীয়জলের চরম সংকটে ভুগছে কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top