News Flash

  • Home
  • দেশ
  • মোদী সরকারের ৯ বছর দেশের গর্ব, দরিদ্র কল্যাণ এবং ভারতের অগ্রগতির জন্য নিবেদিত : অমিত শাহ
Image

মোদী সরকারের ৯ বছর দেশের গর্ব, দরিদ্র কল্যাণ এবং ভারতের অগ্রগতির জন্য নিবেদিত : অমিত শাহ


দুর্গ, ২২ জুন (হি.স.): নরেন্দ্র মোদী সরকার ৯ বছরের মধ্যে দেশকে সুরক্ষিত করার কাজ করেছে। মোদীজির ৯ বছর, ভারতের গর্ব, দরিদ্র কল্যাণ এবং ভারতের অগ্রগতির জন্য নিবেদিত ছিল। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ছত্তিশগড়ের দুর্গের একটি জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।

তিনি বলেছেন, মোদীজি ৯ বছরে অনেক পরিবর্তন এনেছেন। সোনিয়া-মনমোহনের সরকার ১০ বছর স্থায়ী হয়েছিল। এই ১০ বছরে শুধু কেলেঙ্কারি, কেলেঙ্কারি আর দুর্নীতি হয়েছে। কংগ্রেস ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে। মোদীজি তাঁর ৯ বছরের শাসনাকালে এমন স্বচ্ছ সরকার পরিচালনা করেছিলেন যে বিরোধীরাও দুর্নীতির অভিযোগ করতে পারেনি।

ছত্তিশগড়ের ভুপেশ বাঘেল সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ভূপেশ বাঘেলের সরকার আসলে প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার। তিনি মদ নিষিদ্ধ করার ঘোষণা করেছিলেন এবং মদ হোম ডেলিভারি শুরু করেন। ১০ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তরুণদের চাকরি দেয়নি। বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও দেওয়া হয়নি।

Releated Posts

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026

হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দিল সরকার

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের একটি ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দেওয়া হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

তীব্র স্লোগানে অচল লোকসভা, দিনের মতো মুলতবি অধিবেশন; বিরোধীদের আক্রমণ করলেন রিজিজু

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): শুক্রবার দুপুরে পুনরায় অধিবেশন শুরু হওয়ার পরই লোকসভায় তীব্র হইচই শুরু হয়। বিরোধী সাংসদরা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top