News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার
Image

রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২২ জুন(হি.স.) : রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাধারঘাট রেল স্টেশন চত্বরে ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রেল স্টেশনের কর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশকে খবর পাঠিয়েছিল। পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছেন, এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি।

রেল স্টেশনে জনৈক কর্মী জানিয়েছেন, আজ সকালে বাধারঘাট রেল স্টেশনে কর্মরত কর্মীরা এক যুবককের মৃতদেহ দেখতে পেয়েছিলেন। সাথে সাথে তাঁরা আমতলি থানায় খবর পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত যুবককের বয়স আনুমানিক ৩০ বছর হবে। মৃতের এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top