News Flash

Image

তেলিয়ামুড়াতেও পালিত হল বিশ্ব যোগা দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷  রাজ্যের অন্যান্য স্থানের মত ৯ম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুরে৷ গোটা দেশের সাথে তাল মিলিয়ে  রাজ্যেও পালিত হল ৯ম বিশ্ব যোগা দিবস৷এর থেকে   বাদ যায় নি তেলিয়ামুড়া মহকুমাও৷ তেলিয়ামুড়া মহকুমা ক্রীড়া ও যুব দপ্তরের উদ্যোগে ও তেলিয়ামুড়া পুর পরিষদ এবং মহকুমা শাসকের  সহযোগিতায় পালিত হয় এই যোগা দিবস৷   সোমবার তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে অনুষ্ঠিত হয় যোগা  অনুষ্ঠানটি৷ এর আগে তেলিয়ামুড়া শহরে এক যা লী সংঘটিত করা হয় আয়োজকদের তরফ থেকে৷ এই যা লীতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, তেলিয়ামুড়া ক্রীড়া ও যুব দপ্তরের আধিকারিক গন, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা, পুলিশ এবং বিভিন্ন লাইন দপ্তরের কর্মিরা৷  যা লী শেষে তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে অনুষ্ঠিত হয় যোগা চর্চা ও আলোচনা৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী,  তেলিয়ামুড়া  ক্রীড়া ও যুব দপ্তরের আধিকারিক ধরনী দাস সহ অন্যান্যরা৷      এদিকে  , কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হয়৷ এই যোগা দিবস উপলক্ষে মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা, এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া, মন্ডল সভাপতি তপন নম দাস, এবং খোয়াই জেলার সাধারণ সম্পাদক বিজন  কর সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা৷ আমন্ত্রিত অতিথিরা আন্তর্জাতিক যোগা দিবসের তাৎপর্য তুলে ধরেন৷ যোগা দিবসকে কেন্দ্র করে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, যোগ ব্যায়াম এর মাধ্যমে শারীরিক বিভিন্ন উপকার রয়েছে৷ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য যোগব্যায়ামের অনেক উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা একান্ত আবশ্যক৷

Releated Posts

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

বিধানসভা অধিবেশন মুলতবি

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিধানসভা পরিচালনায় সহযোগিতা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top