News Flash

Image

করিমগঞ্জ জেলা দিবস উদযাপন উপলক্ষে অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতা

করিমগঞ্জ (অসম) ২১ জুন (হি.স.) : ১ জুলাই করিমগঞ্জ জেলার ৪০তম জেলা দিবস উদযাপন উপলক্ষে করিমগঞ্জে একটি অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার থিমগুলির মধ্যে রয়েছে- ক)করিমগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য খ) করিমগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্য গ)করিমগঞ্জের রাস্তার ফটোগ্রাফি ঘ)আর্কিটেকচারাল ফটোগ্রাফি। এই প্রতিযোগিতায় যোগদানের নিয়মাবলীতে থাকছে, প্রতিযোগিতাটি করিমগঞ্জের সকল এলাকার জন্য উন্মুক্ত। ছবিগুলি “ফটোগ্রাফি প্রতিযোগিতা: ৪০ তম জেলা দিবস উদযাপন ২০২৩, করিমগঞ্জ ( https://www.facebook.com/groups/3048505462120934/ )” এই ফেসবুক পেইজে আপলোড করে জমা দিতে হবে।

একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনটি ছবি জমা দিতে পারবেন। অংশগ্রহণকারীদের অবশ্যই ছবি সহ তাদের নাম, ঠিকানা এবং যোগাযোগের বিশদ সঠিকভাবে জমা দিতে হবে। অংশগ্রহণকারীদের অবশ্যই উপরে তালিকাভুক্ত ফটোগুলির বিভাগ বা থিম উল্লেখ করতে হবে। অংশগ্রহণকারীদের ছবি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ জুন। সেরা ৩ জন ফটোগ্রাফারকে জেলা দিবসে অর্থাৎ ১লা জুলাই, ২০২৩ তারিখে করিমগঞ্জ কলেজ অডিটোরিয়ামে পুরস্কৃত করা হবে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top