News Flash

  • Home
  • দিনের খবর
  • সমগ্র বিশ্বে যোগের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে : মনসুখ মান্ডভিয়া
Image

সমগ্র বিশ্বে যোগের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): সমগ্র বিশ্বে যোগের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে দিল্লির এইমস চত্বরে যোগাভ্যাস করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। যোগব্যায়ামের অনুশীলনে যোগ দেন মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এক সংক্ষিপ্ত ভাষণে তিনি যোগ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, সমগ্র বিশ্বে যোগের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। বিশ্বের সর্বত্র যোগ অনুশীলন করা হয়।” পরে তিনি এইমস দিল্লির নিউ মিলেটস ক্যান্টিনে সকালের খাবারও খান। টুইট করে মনসুখ লেখেন, “যোগব্যায়াম সমগ্র বিশ্বে ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা ছড়িয়ে দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে আমাদের জীবনে যোগব্যায়াম গ্রহণ করি এবং একটি সুস্থ শরীর গড়ে তুলি।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top