News Flash

  • Home
  • দেশ
  • উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সূচনাকোচবিহারের মদনমোহনের রথযাত্রা উৎসব
Image

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সূচনাকোচবিহারের মদনমোহনের রথযাত্রা উৎসব

কোচবিহার, ২০ জুন (হি. স.) : চরম উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সূচনা হল কোচবিহারের মদনমোহনের রথযাত্রা উৎসব। রাজ আমলের পরম্পরা ও রীতি মেনে মঙ্গলবার বিকালে বৈরাগী দিঘির ধারে মদনমোহন মন্দির থেকে মূল মদনমোহন সহ তিন মদনমোহন ও তাঁর আশেপাশের বিগ্রহদের সুসজ্জিত ঐতিহ্যবাহী কাঠের রথে তোলা হয়।

এদিন মন্দিরের পুরোহিত শিবকুমার চক্রবর্তী রথের উপরে কোলে করে মদনমোহনকে নিয়ে বসেন। তিথি মেনে বিকাল ৫টা নাগাদ রাজ পরিবারের ধর্মীয় প্রতিনিধি অজয় কুমার দেববক্সী রথের দড়ি ধরে টান দেন। এরপরই রথ মদনমোহনকে নিয়ে গুঞ্জবাড়িতে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হাজার হাজার ভক্ত রথের দড়ি টেনে মদনমোহনকে মাসির বাড়িতে নিয়ে যান। মদনমোহন বাড়ির সামনে রথের দড়িতে টান দেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষও। দেবত্র ট্রাস্ট বোর্ডের রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, রাজ আমলের নিয়ম ও পরম্পরা মেনে বাবা মদনমোহন আজ এখান থেকে মাসির বাড়িতে রওনা হলেন। আগামী সাতদিন তিনি গুঞ্জবাড়ি মাসির বাড়িতে থাকবেন। আগামী মঙ্গলবার বিকালে তিনি ফের মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরে আসবেন। অন্যদিকে, গুঞ্জবাড়ি মাসির বাড়িতে মদনমোহনের আগমন উপলক্ষ্যে গুঞ্জবাড়ি চৌপথি চত্বরে রথের মেলা বসেছে। মদনমোহন সেখানে থাকাকালীন সাতদিন ধরে এই মেলা চলবে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top