News Flash

  • Home
  • প্রধান খবর
  • রথযাত্রা উপলক্ষ্যে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে পুরী, বিপুল সংখ্যক ভক্তদের সমাগম সৈকত শহরে
Image

রথযাত্রা উপলক্ষ্যে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে পুরী, বিপুল সংখ্যক ভক্তদের সমাগম সৈকত শহরে

পুরী, ২০ জুন (হি.স.): রথযাত্রা উপলক্ষ্যে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে জগন্নাথ ধাম পুরী। বিপুল সংখ্যক ভক্তদের সমাগমে ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা ও জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। মহসমারোহে ৯ দিনব্যাপী চলবে রথযাত্রা উৎসব। উৎসবে সামিল হতে পুরীতে ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা। ভক্তরা যাতে নির্বিঘ্নে প্রভুর পুজো দিতে পারেন তাই ট্রাফিক, পার্কিং, ভিড় নিয়ন্ত্রণ এবং ভিআইপি চলাচলের জন্য বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে।

বিগত কয়েকমাস ধরে দিনরাত কাজ করে তৈরি করা হয়েছে নবনির্মিত তিনটি রথ। সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। চিরাচরিত রীতি অনুসারে, ভগবান জগন্নাথ শ্রীহরি হলেন ভগবান বিষ্ণুর অন্যতম প্রধান অবতার। জগন্নাথের রথের নির্মাণ ও নকশা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। বসন্ত পঞ্চমী থেকে শুরু হয় কাঠ সংগ্রহের কাজ। রথের জন্য কাঠ বিশেষ বন দশপল্লা থেকে সংগ্রহ করা হয়। রথযাত্রার যে প্রথা সকলকে মুগ্ধ করে তা হল, ঈশ্বর এই সময়ে ১৪ দিন নির্জনে থাকেন। আসলে এই সময় সব মন্দির বন্ধ থাকে। কথিত আছে, জ্যৈষ্ঠ পূর্ণিমা উপলক্ষ্যে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে ১০৮ পাত্র জল দিয়ে স্নান করানো হয়েছিল। এই অনুষ্ঠানকে বলা হয় সহস্ত্রধারা স্নান। কিন্তু পরে এই স্নানের কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন এবং ভেষজ দিয়ে চিকিৎসা করা হয়। তাই এই নির্জনতার আচার। ১৫ তম দিনে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দর্শন দেন।
জগন্নাথধাম পুরীতে মঙ্গলবার অনেক সকাল থেকেই মুহুর্মুহু শোনা গিয়েছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। সকালে মঙ্গলারতি দিয়ে রথযাত্রার সূচনা হয়েছে। এরপর রথযাত্রার মূল অনুষ্ঠান শুরু হয়।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top