News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্চায়েত নির্বাচন ঘিরে বাঁকুড়া জেলা জুড়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
Image

পঞ্চায়েত নির্বাচন ঘিরে বাঁকুড়া জেলা জুড়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

বাঁকুড়া ১৯ জুন (হি. স.) : পঞ্চায়েত নির্বাচন ঘিরে বাঁকুড়া জেলা জুড়ে গোষ্ঠী দ্বন্দ্ব, গোঁজপ্রার্থী ও দলত্যাগের আশঙ্কায় জেরবার তৃণমূলের জেলা নেতৃত্ব। দলের বিক্ষুব্ধ অংশ ও গোঁজ প্রার্থীদের বাগে আনতে শাসকদল সবরকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দলের অন্দরে জানিয়ে দেওয়া হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বে বরদাস্ত করা হবে না। পাশাপাশি যে বা যারা দলের হুইপ অমান্য করে গোঁজ প্রার্থী হবেন তাদের বহিস্কার করা হবে এবং ভবিষ্যতে তাদের জন্য সব দরজা জানালা বন্ধ থাকবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।কিন্তু এই হুঁশিয়ারি দিয়েও তৃণমূল স্বস্তিতে নেই।

শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই ফরমান জানিয়ে দিলেন দলের বাঁকুড়ার পর্যবেক্ষক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র সমীর চক্রবর্তী। দলের দুই সাংগঠনিক জেলা বাঁকুড়া ও বিষ্ণুপুরের সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র এবং অলক মুখোপাধ্যায়কে পাশে বসিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন সমীর বাবু। তিনি বলেন,দলের যারা নির্দল হিসেবে গোঁজ প্রার্থী হয়ে পঞ্চায়েত ভোটে লড়বেন তাদের বহিস্কার তো করা হবেই। এমনকি তারা জিতে এলেও দলের দরজা চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। দল তাদের কোনোমতেই ফেরাবে না। যদি তার সমর্থন ছাড়া তৃণমূল বোর্ড গঠন করতে না পারে,সেক্ষেত্রে তৃণমূল বোর্ড গড়বে না, তবুও নির্দল গোঁজ প্রার্থীর সমর্থন নেবেনা । হাতে দুই দিন রয়েছে মনোনয়ন প্রত্যাহার করার জন্য।
এই দুই দিনের মধ্যে দলের যারা নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করে গোঁজ প্রার্থী হিসেবে লড়াই করবেন বলে মনস্থির করেছেন, তাদের কাছে মনোনয়ন প্রত্যাহারের জন্য অনুরোধ জানাবেন সংশ্লিষ্ট সাংগঠনিক জেলার সভাপতিরা। সুত্রের খবর, যারা দলের এই অনুরোধ রাখবেন তাদের পরবর্তী কালে দল ভালো পদ দিয়ে সম্মান জানাবে। আর যারা মনোনয়ন প্রত্যাহার করবেন না তাদের দল বহিস্কার করবে।

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top