News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন ফুটবল : জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে স্কাইলার্ক
Image

সি-ডিভিশন ফুটবল : জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে স্কাইলার্ক

স্কাইলার্ক-‌৩                                                                             

 বিবেকানন্দ-‌০

(‌ফিলিমন,গৌরাঙ্গ, এলসন)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।।জয়ের ধারা অব্যাহত রাখলো স্কাইলার্ক ক্লাব। টানা ২ ম্যাচে জয়লাভ করে লিগ টেবিলের শীর্ষে দেবাশিষ ব্যানার্জির দল স্কাইলার্ক। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোমবার বিকেলে স্কাইলার্ক ক্লাব পরাজিত করে বিবেকানন্দ ক্লাবকে। ফলাফল ৩-‌০। প্রথম ম্যাচে জয় পাওয়া বিবেকানন্দ ক্লাব এদিন হোঁচট খেলো। এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন স্কাইলার্কের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলেন ইভান ডার্লং-‌রা। দক্ষতা, শক্তি এবং গতি-‌ তিন বিভাগেই‌ বিবেকানন্দ ক্লাবের ফুটবলারদের ছাপিয়ে গেছে স্কাইলার্কের ফুটবলাররা। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো স্কাইলার্ক। যদিনা আক্রমণভাগের ফুটবলাররা সহজ কযেকটি সুযোগ হেলায় নষ্ট না করতো। প্রথম গোল পেতে স্কাইলার্ককে ৩৭ মিনিট অপেক্ষা করতে হয়। বিবেকানন্দ ক্লাবের জালে প্রথম বল পাঠান ফিলিমন রিয়াং। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ান স্কাইলার্কের ফুটবলাররা। ওই সময়ই দমের ঘাটতি দেখা দেয় বিবেকানন্দ ক্লাবের ফুটবলারদের মধ্যে। ওই সুযোগটার পুরো ফায়দা তুলেন স্কাইলার্কের ফুটবলাররা। ম্যাচের ৫৫ মিনিটে গৌরাঙ্গ রিয়াং এবং ৬৯ মিনিটে এলসন রিয়াং গোল করেন। শেষ পর্যন্ত ৩-‌০ গোলে জয়লাভ করে স্কাইলার্ক ক্লাব। খেলা পরিচালনা করেন সত্যজিৎ দেবরায়।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top