News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে আততায়ীদের গুলিতে খুন ২ যুবতী, কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন কেজরিওয়াল
Image

দিল্লিতে আততায়ীদের গুলিতে খুন ২ যুবতী, কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৮ জুন (হি. স.) রবিবাসরীয় ভোরে দক্ষিণ দিল্লিতে আততায়ীর গুলিতে খুন হলেন দুই যুবতী। নিহত দুই যুবতীর নাম পিঙ্কি ও জ্যোতি। এদিন ঘটনাটি ঘটে দিল্লির ড. আম্বেদকর বস্তিতে। এই ঘটনার জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

পুলিশের অনুমান, আরকে পুরম এলাকায় ওই যুবতীদের দাদার সন্ধানে এসেছিল আততায়ীরা। কিন্তু তাঁকে না পেয়ে তাঁদেরই গুলি করে পালায় তারা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, নিহত দুই যুবতীর নাম পিঙ্কি ও জ্যোতি। তাঁদের বয়স যথাক্রমে ৩০ ও ২৯ বছর। দিল্লির ড. আম্বেদকর বস্তিতে বাস করতেন তাঁরা। রবিবার ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ তাঁদের উপরে হামলা করে আততায়ীরা। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ”দিল্লির আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব যাদের, তারা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শোধরানোর পরিবর্তে দিল্লি সরকারকে দখল করার চক্রান্ত করছে। যদি লেফটেন্যান্ট গভর্নরের পরিবর্তে আপের হাতে দিল্লির আইনশৃঙ্খলার দায়িত্ব থাকত তবে তা অনেক বেশি নিরাপদ স্থান হত।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top