News Flash

  • Home
  • খেলা
  • আন্ত: কলেজ যোগা প্রতিযোগিতা সম্পন্ন নন্দিতা, অনিতা, সৌরভ, মাধব সেরা
Image

আন্ত: কলেজ যোগা প্রতিযোগিতা সম্পন্ন নন্দিতা, অনিতা, সৌরভ, মাধব সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন এর পরিচালনায় আজ, শুক্রবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হল নাম্বার টুতে অনুষ্ঠিত হয় ওপেন আন্ত: কলেজ, বিশ্ববিদ্যালয় যোগা কম্পিটিশন। এতে এমবিবি ইউনিভার্সিটি, ইকফাই ইউনিভার্সিটি সহ রাজ্যের অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। সকাল এগারোটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন এর ভারপ্রাপ্ত প্রধান ডঃ সুদীপ দাস। শুক্রবারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ২১ শে জুন সকাল ছটায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মেগা যোগা অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেন সার্টিফিকেট প্রদান করবেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় ১৮ থেকে ২৫ বছর মহিলা বিভাগে নন্দিতা সেন প্রথম, জয়ন্তী দাস দ্বিতীয়, ঈষা সূত্রধর তৃতীয় স্থান পেয়েছে। পুরুষ বিভাগে সৌরভ ঘোষ, কিষান দেবনাথ ও তন্ময় দাস যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে। 25 বছরের ঊর্ধ্বে পুরুষ বিভাগে মাধব দেবনাথ, আশরাফ আলী ও রাজীব দাস যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন। মহিলা বিভাগে অনিতা রানী দেববর্মা প্রথম স্থান পেয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top