ভুবনেশ্বর, ১৮ এপ্রিল (হি.স.): ওডিশার দেওগড় জেলায় খাদে বাস পড়ে গিয়ে প্রাণ হারালেন কমপক্ষে ৩০ জন| আহত হয়েছেন আরও আটজন| রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে| পুলিশ জানিয়েছে, ভারতী গণনাট্য নামে একটি অপেরা দলের ৩৮ জন শিল্পীদের নিয়ে বাসটি দেওগড় থেকে বারগড় জেলার রেমতাতে ফিরছিল| সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে| ২০০-২৫০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি| উদ্ধারকাজে নামে ওড়িশা ডিজাস্টার রেসপনজ ফোর্স এবং সিআরপিএফ|
দমকলের ডিজি বিনয় বেহেরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে| হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃতু্য হয়েছে আরও তিন জনের| আহতরা ভিএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন| ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক| আহতদের জন্য বিনামূল্যে চিকিত্সার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী|
ওডিশায় খাদে বাস উল্টে মৃত ৩০, আহত ৮
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















