News Flash

  • Home
  • দেশ
  • সন্তোষের স্থানে এলেন রত্নেশ সাদা, বিহারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন এই জেডি (ইউ) বিধায়ক
Image

সন্তোষের স্থানে এলেন রত্নেশ সাদা, বিহারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন এই জেডি (ইউ) বিধায়ক

পাটনা, ১৬ জুন (হি.স.): সন্তোষ কুমার সুমনের স্থানে এলেন জনতা দল (ইউনাইটেড)-এর বিধায়ক রত্নেশ সাদা। শুক্রবার বিহারের মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেছেন বিহারের সোনবারসা বিধানসভা কেন্দ্রের জেডি (ইউ) বিধায়ক রত্নেশ সাদা। রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে রত্নেশকে শপথবাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।

উল্লেখ্য, গত ১৩ জুন বিহারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরেপক্ষ)-র প্রেসিডেন্ট সন্তোষ কুমার সুমন। সন্তোষের ইস্তফার পর শুক্রবার নীতীশ কুমারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন রত্নেশ সাদা। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ)-র প্রধান জিতন রাম মাঁঝির ছেলে ডক্টর সন্তোষ কুমার সুমনের পদত্যাগের বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এদিন বলেছেন, “আমি পদত্যাগ করে তাঁকে (জিতন রাম) মুখ্যমন্ত্রী করেছি, তিনি এখন কী বলছেন তা সবাই জানে। সবাই জানত যে, তিনি বিজেপির মানুষজনের সঙ্গে দেখা করছেন এবং তারপর আমাদের কাছেও আসতেন। যখন আমি তাঁদের (জিতন রাম এবং সন্তোষ কুমার সুমন) বললাম, নিজেদের দলকে আমাদের সঙ্গে একীভূত করতে অথবা আলাদা করতে, তখন তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়।”
হিন্দুস্থান সমাচার।রাকেশ।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top