News Flash

  • Home
  • খেলা
  • বাংলা-ত্রিপুরা মৈত্রী মঞ্চে ১০০ দাবাড়ুকে সংবর্ধনা
Image

বাংলা-ত্রিপুরা মৈত্রী মঞ্চে ১০০ দাবাড়ুকে সংবর্ধনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।।নজীববিহীন অনুষ্ঠান। খেলাধূলার পাশাপাশি সমানতালে দাবা খেলায় মনোনিবেশ ও এগিয়ে যাওয়ার কারনে বাংলা -‌ ত্রিপুরা মৈত্রী মঞ্চে ১৬ জুন, শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং পেক্ষাগৃহে ১০০ জন নানা বয়সী দাবাড়ুদের উৎসাহিত করতে সংবর্ধনার আয়োজন করেছে। শুধু দাবাড়ু নয়, পাশাপাশি কোচদেরও সম্মানিত করছে একই অনুষ্ঠানে। বিশেষ করে রাজ্য দাবা সংস্থার সহযোগিতায় এই প্রথম এক অনুষ্ঠানে ১০০ জন দাবাড়ু সমবেত হচ্ছে। প্রবীনদের মধ্যে দাবার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, তেমন ব্যাক্তিত্বদেরও একই সঙ্গে সংবর্ধনা জানাচ্ছে মৈত্রী মঞ্চ। কলকাতার পর আগরতলায় এধরনের সংবর্ধনা অনুষ্ঠান দাবার ক্ষেত্রে আগে কখনও হয়নি। বিকেল ৫ টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থাকবেন আগরতলার মেয়র দীপক মজুমদার। অন্যাণ্য অতিথিদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য, সাংবাদিক শানিথ দেবরায়, ডা:‌ অচিন্ত ভট্টাচার্য, উদ্যোগপতি শিবু ভট্টাচার্য ও সংগীত শিল্পী তিথি দেববর্মন। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে অংশ নেবেন শহরের বিভিন্ন নৃত্য ও সংগীত প্রতিষ্ঠান।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top