ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।।নজীববিহীন অনুষ্ঠান। খেলাধূলার পাশাপাশি সমানতালে দাবা খেলায় মনোনিবেশ ও এগিয়ে যাওয়ার কারনে বাংলা - ত্রিপুরা মৈত্রী মঞ্চে ১৬ জুন, শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং পেক্ষাগৃহে ১০০ জন নানা বয়সী দাবাড়ুদের উৎসাহিত করতে সংবর্ধনার আয়োজন করেছে। শুধু দাবাড়ু নয়, পাশাপাশি কোচদেরও সম্মানিত করছে একই অনুষ্ঠানে। বিশেষ করে রাজ্য দাবা সংস্থার সহযোগিতায় এই প্রথম এক অনুষ্ঠানে ১০০ জন দাবাড়ু সমবেত হচ্ছে। প্রবীনদের মধ্যে দাবার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, তেমন ব্যাক্তিত্বদেরও একই সঙ্গে সংবর্ধনা জানাচ্ছে মৈত্রী মঞ্চ। কলকাতার পর আগরতলায় এধরনের সংবর্ধনা অনুষ্ঠান দাবার ক্ষেত্রে আগে কখনও হয়নি। বিকেল ৫ টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থাকবেন আগরতলার মেয়র দীপক মজুমদার। অন্যাণ্য অতিথিদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য, সাংবাদিক শানিথ দেবরায়, ডা: অচিন্ত ভট্টাচার্য, উদ্যোগপতি শিবু ভট্টাচার্য ও সংগীত শিল্পী তিথি দেববর্মন। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে অংশ নেবেন শহরের বিভিন্ন নৃত্য ও সংগীত প্রতিষ্ঠান।

বাংলা-ত্রিপুরা মৈত্রী মঞ্চে ১০০ দাবাড়ুকে সংবর্ধনা
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















