News Flash

  • Home
  • বিদেশ
  • নাইজেরিয়ায় নাইজার নদীতে ডুবে গেল নৌকা, মৃত্যু শতাধিক মানুষের
Image

নাইজেরিয়ায় নাইজার নদীতে ডুবে গেল নৌকা, মৃত্যু শতাধিক মানুষের

আবুজা, ১৪ জুন (হি.স.): আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবিতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ে শেষে বরযাত্রীদের নিয়ে ফেরার পথে নৌকাটি নাইজার নদীতে ডুবে যায়। উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে মঙ্গলবার (১৩ জুন) এই ভয়াবহ নৌকে দুর্ঘটনা ঘটে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল সেটি এখনও পুরোপুরি জানা যায়নি।

স্থানীয় পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বিয়ের যাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। তখনই এটি ডুবে যায়। কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই জানান, ‘এখনও পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। তার মানে মৃতের সংখ্যা বাড়বে।’ কাওয়ার রাজ্য গভর্নরের অফিস থেকে হতাহতের ব্যাপারে কিছু জানানো হয়নি।

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতাকে জেলে পাঠানোর নির্দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বাংলাদেশের আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ জাফর আলমকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে…

ByByNews Desk Sep 24, 2026

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খারাপ’ বাণিজ্য চুক্তি তড়িঘড়ি করায় সমালোচনার মুখে ইউনূস সরকার: রিপোর্ট

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top