News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আম চাষ করে পুরস্কার পেলেন খোয়াইয়ের নার্সারির মালিক
Image

আম চাষ করে পুরস্কার পেলেন খোয়াইয়ের নার্সারির মালিক


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷  কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত আম প্রদর্শনী প্রতিযোগিতায় খোয়াইয়ের মায়া নার্সারির মালিক বিজয় গোপ ও তার ছেলে ফ্রিডোম গোপ যথাক্রমে ২য় ও ১ম পুরস্কার লাভ করেন৷ আজ কিষান মোর্চার সহ সভাপতি এবং খোয়াই জেলার  জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা এই নার্সারি পরিদর্শনে যান৷ তারা সেখানে গিয়ে বিভিন্ন দুর্লভ প্রজাতির ফল ফুল দেখে  অভিভূত হন৷  এই নার্সারীর মালিক বিজয় গোপ বাম আমলে চাকরি না পাওয়ায় খুবই হতাশ গ্রস্ত হয়ে পড়েন৷তারপর তিনি তার সংসারের হাল ধরার জন্য এই নার্সারির উদ্যোগ নেন৷ এটি তাকে এখন বিপুল সফলতা এনে দেয়৷ তিনি আমাদের সকলের অনুপ্রেরণা  বলেও দাবি করেন কিষান মোর্চার কর্মকর্তারা৷

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top