News Flash

  • Home
  • খেলা
  • শিউলে আন্তর্জাতিক ক্যারাটে : ভারতীয় দলের কোচ ত্রিপুরার সুজয় কর
Image

শিউলে আন্তর্জাতিক ক্যারাটে : ভারতীয় দলের কোচ ত্রিপুরার সুজয় কর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।।মার্শাল আর্ট তাইকুন্ডোর ব্ল্যাক ব্যাল্ট হোল্ডার সুজয় করের সাফল্যের মুকুটে জুড়তে চলেছে আরেকটি রঙ্গিন পালক। ২০-‌২৫ জুলাই দক্ষিণ কোরিয়ার শিউলে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক তাইকুন্ডো প্রতিযোগিতা। তাতে অংশ নেবে ভারত। আর ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ত্রিপুরার সুজয় কর। যা আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষনা হবে বলে জানা গেছে। এদিকে ৯-‌১১ জুন লখণৌতে অনুষ্ঠিত হলো ৪০ তম জাতীয় তাইকুন্ডো প্রতিযোগিতা। ওই রাজ্যের কে ডি সিং বাবু ইন্ডোর হলে হয় আসর। ওই আসরে রেফারির পাশাপাশি কুমসে বিভাগেও অংশ নেন ৪০ বছর বয়সী সুজয়। প্রতিযোগিতায় ৬৮ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করে রীতিমতো চমক দেন ৪০ বছর বয়সী তরুণ যুবকটি। আসরে দলগতভাবে ৩৩ টি স্বর্ণপদক পেয়ে প্রথম স্থান দখল করে অসম, ১৯ টি স্বর্ণপদক পেয়ে রানার্স হয় পশ্চিম বাংলা। আসরে অংশ নিয়েছিলো প্রায় ২৫ টি রাজ্য। পূর্বোত্তর থেকে ত্রিপুরা এবং অসম রাজ্যের খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, ফেডারেশনের গভর্ণিং বডিতেও স্থান দেওয়া হয় ওনাকে। পাশাপাশি পূর্বোত্তরে তাইকুন্ডো খেলার উন্নতির জন্য যাবতীয় দায়িত্ব ওনার কঁাধে সপে দেন ফেডারেশনের টেকনিক্যাল চেয়ারম্যান গ্র‌্যান্ডমাস্টার পিটার জাকতিয়ানি। প্রায় ১০ বছর আগে উত্তরপ্রদেশে থাকা কালিন ওই খেলার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। মঙ্গলবার কলকাতা থেকে টেলিফোনে সুজয় বলেন,”আমার দায়িত্ব অনেকটা বাড়লো। পূর্বোত্তরে ওই খেলার উন্নতির জন্য এখন থেকে কাজ করবো। লক্ষ্য থাকবে অলিম্পিকে ত্রিপুরা সহ পূর্বোত্তরের রাজ্যগুলোর খেলোয়াড়রা যাতে ভারতীয় দলে জায়গা পায়। তা মাথায় রেখেই কাজ করবো”।‌ ১৯৮৯ সাল থেকে সুজয় কিউ কুসিন কাইকান ফুলকন্টাক্ট ক্যারাটের সঙ্গে যুক্ত। ওই ক্যারাটে স্টাইল পৃথিবীর সবথেকে শক্তিশালী ক্যারাটে স্টাইলের মধ্যে অন্যতম। ওই খেলার হেড কোয়ার্টার জাপানের টোকিও-‌তে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top