News Flash

  • Home
  • খেলা
  • ব্লাডমাউথ-ভারতরত্ন ম্যাচ দিয়ে ৫ জুলাই থেকে বি ডিভিশন ফুটবলের ক্রীড়াসূচি
Image

ব্লাডমাউথ-ভারতরত্ন ম্যাচ দিয়ে ৫ জুলাই থেকে বি ডিভিশন ফুটবলের ক্রীড়াসূচি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।। বি-ডিভিশন ক্লাব লীগ ফুটবল আসর শুরু হচ্ছে ৫ জুলাই থেকে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবারকার দ্বিতীয় ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবলের দিনক্ষণ স্থির হয়েছে। আসন্ন ঘরোয়া বি ডিভিশন ক্লাব ফুটবলকে সামনে রেখে আজ, মঙ্গলবার বি ডিভিশনের সমস্ত ক্লাব দলগুলোকে নিয়ে টিএফএ-র লীগ সাব কমিটি বৈঠকে বসেছিল। সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকে বি ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবল আসরের দিনক্ষণ সহ খেলার নিয়ম কানুন নিয়েও আলোচনা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত ক্লাব প্রতিনিধি এবং টিএফএ-র লীগ কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে বি-ডিভিশন লীগের ক্রীড়া সূচিও তৈরি হয়েছে। প্রত্যাশিতভাবেই নয়টি ক্লাব দল এবারকার ঘরোয়া বি-ডিভিশন ক্লাব লীগ ফুটবল আসরে অংশ নিচ্ছে। খেলা হবে সিঙ্গেল লীগ ভিত্তিক। সর্বাধিক পয়েন্ট এর ভিত্তিতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল দুটোই আগামী বছর এ ডিভিশন লীগে খেলবে । বি ডিভিশনে যে নয়টি ক্লাব দল খেলছে তা হলো ব্লাড মাউথ ক্লাব, ভারতরত্ন সংঘ, নাইন বুলেটস, ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব, মৌচাক ক্লাব, ত্রিপুরা স্পোর্টস স্কুল, কল্যাণ সমিতি, নবোদয় সংঘ ও সরোজ সংঘ। ৫ জুলাই উদ্বোধনী ম্যাচ হবে ব্লাড মাউথ ক্লাব ও ভারতরত্ন সংঘের বিরুদ্ধে। ৯ আগস্ট পর্যন্ত একটানা ৩৬ টি ম্যাচ উমাকান্ত মিনি স্টেডিয়ামেই প্রতিদিন একটি করে ম্যাচ বিকেলে অনুষ্ঠিত হবে বলে ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top