News Flash

  • Home
  • দিনের খবর
  • মনোনয়নের সময়সীমার সিদ্ধান্ত কমিশনের হাতেই দিল আদালত
Image

মনোনয়নের সময়সীমার সিদ্ধান্ত কমিশনের হাতেই দিল আদালত

কলকাতা, ১৩ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোটে মনোনয়নের সময়সীমা নিয়ে আদালত কোনও মতামত দেবে না। এই সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছেড়ে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

একাধিক পর্যায়ে দু’দিন বিভিন্ন পক্ষের বক্তব্য শোনার পর মঙ্গলবার পঞ্চায়েত ভোট নিয়ে একগুচ্ছ নির্দেশে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়,

* অনলাইনে মনোনয়ন পেশের আবেদন খারিজ।

* চুক্তিভিত্তিক কর্মী এবং এনসিসি ছেলেদের চতুর্থ পোলিং অফিসারের পরবর্তী কোনও পদে কাজে লাগাতে পারে রাজ্য।

* যে সমস্ত বুথে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন, তা বজায় রেখেছে আদালত। যেখানে সিসিটিভি লাগানো যাবে না সেখানে ভিডিওগ্রাফি করতে হবে। সেই ফুটেজ সংরক্ষণ করতে হবে।

* এলাকার রাস্তায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজেও নজর রাখতে হবে।

* আইন অনুযায়ী পর্যবেক্ষক নিযুক্ত করবে রাজ্য নির্বাচন কমিশন।

* অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে নির্বাচনের আবেদন খারিজ।

* শান্তিতে নির্বাচন করতে সমস্ত ব্যবস্থা করবে রাজ্য নির্বাচন কমিশন।

* পঞ্চায়েতের তিনস্তরে গণনা করতে হবে একসঙ্গে।

* সিভিক ভলান্টিয়ার্স ভোটের কাজে ব্যবহার করা যাবে না। হাই কোর্টের সার্কুলারের বাইরে কোনও কাজে তাঁদের নিয়োগ করা যাবে না।
* রাজ্য সরকারি কর্মীদের দিয়ে একেবারেই কাজ না করা গেলে তবেই ভোট প্রক্রিয়ায় চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করতে হবে। এদের চতুর্থ পোলিং অফিসার হিসাবে নিযুক্ত করা যাবে না।
* যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে না সেখানে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে রাজ্য।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়ানোর আরজি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top