News Flash

Image

ত্রিপুরায় রেলের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার

আগরতলা, ১৩ জুন (হি.স.) : সাত সকালে ধর্মনগর-আগরতলা ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক বৃদ্ধা। তেলিয়ামুড়া ডিএম কলোনি এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে খবর পাঠিয়েছে জিআরপি ও তেলিয়ামুড়া থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

ওই বৃদ্ধার জনৈক প্রতিবেশী জানিয়েছেন, তেলিয়ামুড়া ডিএম কলোনির বাসিন্দা রসমালা সরকার (৬০)-র ধর্মনগর-আগরতলা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। আজ সকালে স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া থানায় খবর পাঠিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি ও তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, ওই বৃদ্ধা আত্মহত্যা করেছেন। কারণ বেশ কিছুদিন যাবৎ রসমালা সরকার মানসিক রোগে অসুস্থ ছিলেন।তাতে তিনি বেশ কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। মানসিক রোগে আক্রান্ত হওয়ায় ফলে রেল লাইনে চলে গিয়েছিলেন।আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top