News Flash

  • Home
  • দেশ
  • সুইমিং পুলে ডুবে মৃত্যু আইআইটি আইএসএমের সহকারী অধ্যাপকের
Image

সুইমিং পুলে ডুবে মৃত্যু আইআইটি আইএসএমের সহকারী অধ্যাপকের

ধানবাদ, ১৩ জুন (হি. স.) : সুইমিং পুলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে ধানবাদ আইআইটি আইএসএম-এর সহকারী অধ্যাপকের ।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি তার বন্ধুদের সাথে আইআইটি আইএসএম ক্যাম্পাসের সুইমিং পুলে স্নান করতে গিয়েছিলেন। স্নান করার সময় সুইমিং পুলে ডুবে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আইআইটি আইএসএম-এর মাইনিং বিভাগের সহকারী অধ্যাপক যশবন্ত উজালা (৪০), প্রতিদিনের মতো সকাল সাড়ে আটটা নাগাদ বন্ধুদের সঙ্গে আইআইটি আইএসএম ক্যাম্পাসে অবস্থিত সুইমিং পুলে স্নান করতে গিয়েছিলেন। তখনই তিনি ডুবে যান। তার বন্ধুরা দেখতে পেয়ে সুইমিং পুলে নেমে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় সুইমিং পুলের বাইরে নিয়ে আসে। এরপর তাকে আইআইটি আইএসএম-এর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানবাদের এসএনএমএমসিএইচ-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তথ্য অনুযায়ী, নিহত সহকারী অধ্যাপক যশবন্ত উজালা মূলত ওড়িশার বাসিন্দা, বর্তমানে তার পরিবার কলকাতার বাসিন্দা। মৃত্যুর খবর তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top