News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক কোটি পয়ত্রিশ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ আটক বহিঃরাজ্যের চালক
Image

এক কোটি পয়ত্রিশ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ আটক বহিঃরাজ্যের চালক

আগরতলা, ১২ জুন (হি.স) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে বড়সড় সাফল্য পেয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অসম থেকে আগরতলাগামী ময়দা বোঝাই লরি থেকে তল্লাশি চালিয়ে ৮৪ কার্টুন বেআইনি এসকফ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সাথে বহিঃরাজ্যের গাড়ি চালককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত এসকফের বাজার মূল্য আনুমানিক এক কোটি পয়ত্রিশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, চুরাইবাড়ি থানায় গোয়েন্দা সূত্রে খবর আসে ময়দা বোঝাই লরি করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী ত্রিপুরায় প্রবেশ করবে। সেই খবরের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ১টা নাগাদ চুরাইবাড়ি নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে পুলিশ। সেই সময় অসম থেকে আগরতলাগামী জেএইস০৭এল৯৮৭৩ নম্বরের ১২ চাকার লরিকে আটক করে তল্লাশি চালানো হয়েছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ ময়দার বস্তা থেকে ৮৪ কার্টুন বেআইনি এসকফ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ধৃত গাড়ির চালক অন্ধ্র প্রদেশের মেধাক এলাকার বাসিন্দা মহম্মদ সাহানুজ(৪০)। তাকে থানা নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বাজেয়াপ্ত এসকফের বাজার মূল্য আনুমানিক এক কোটি পয়ত্রিশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top