News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রীবাহী গাড়ি জাতীয় সড়কে উল্টে আহত একাধিক
Image

যাত্রীবাহী গাড়ি জাতীয় সড়কে উল্টে আহত একাধিক


শান্তিরবাজার, ১১ জুন (হি. স.) : দমদমা এলাকায় ৮ নং জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ি উল্টে আহত একাধিক যাত্রী । ঘটনার বিবরণে জানা যায় রবিবার বেলা ১২টা নাগাদএকটি যাত্রী বোঝাই মেজিক গাড়ি মনু বাজার থেকে সাব্রুমে আসার পথে সাব্রুমের দমদমা এলাকায় ৮ নং জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দ্রুত গতিতে থাকার ফলে। ঘটনাস্থল থেকে পথ চলতি জনগণের চেষ্টায় সেখান থেকে আহতদের উদ্ধার করে সাত জনকে নিয়ে আসে সাব্রুম মহাকুমা হাসপাতালে।

সাব্রুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয় এরমধ্যে এক স্কুল পড়ুয়া ছাত্রী ও রয়েছে । আর বাকি চারজনের চিকিৎসা চলছে সাব্রুম মহাকুমা হাসপাতালে এই দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানান সাব্রুম থানার এ এস আই। 

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top