News Flash

Image

গণধোলাইয়ে গুরুতর আহত বাস চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ গণধোলাইয়ে গুরুতর আহত বাস চালক! ঘটনা বিশালগড়ে৷ দমকল বাহিনীর জোয়ানরা আহত বাস চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে৷ বিশালগড় থানার কাছে আগরতলা বিশালগড় সড়কে রবিবার উদয়পুর থেকে দ্রুতগতিতে আগরতলা যাওয়ার পথে  একটি যাত্রীবাহী বাস গাড়ি অপর একটি বাইককে ধাক্কা দেয়৷ বাসের ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় বাইক চালক৷  স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে বাস গাড়াটি আটক করে এবং চালককে নামিয়ে বেধড়ক মারধর করে৷  তাতে বাসচালক গুরুতর ভাবে আহত হয়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী৷ দমকল বাহিনীর জোয়ানরা আহত বাস চালককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ আহত বাস চালকের নাম টুটন বিশ্বাস৷  তার অবস্থা সংকটজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে হাঁপানিয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বাস চালকের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় মানুষ জানিয়েছেন৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top