News Flash

  • Home
  • দেশ
  • দেশের মধ্যে এই প্রথমবার, দিল্লিতে জাতীয় প্রশিক্ষণ কনক্লেভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image

দেশের মধ্যে এই প্রথমবার, দিল্লিতে জাতীয় প্রশিক্ষণ কনক্লেভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার, ১১ জুন নতুন দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে, দেশের প্রথম জাতীয় প্রশিক্ষণ কনক্লেভের উদ্বোধন করেছেন। দক্ষতা বৃদ্ধি কমিশন আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য হল সিভিল সার্ভিস প্রশিক্ষণ সংস্থাগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সারাদেশে সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ পরিকাঠামোকে আরও মজবুত করা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকালে আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে, প্রথম জাতীয় প্রশিক্ষণ কনক্লেভের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণও দেবেন। সিভিল সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশে শাসন প্রক্রিয়া এবং নীতি বাস্তবায়নের উন্নতির সমর্থক হলেন প্রধানমন্ত্রী। এই দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত, সিভিল সার্ভিসেস ক্যাপাসিটি বিল্ডিং-এর জন্য ন্যাশনাল প্রোগ্রাম – ‘মিশন কর্মযোগী’ সঠিক মনোভাব, দক্ষতা এবং জ্ঞানের সঙ্গে ভবিষ্যৎ-প্রস্তুত নাগরিক পরিষেবা প্রস্তুত করার জন্য চালু করা হয়েছিল। এই কনক্লেভ এই লক্ষ্যে আরও একটি পদক্ষেপ।
সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, রিজিওনাল এবং জোনাল ট্রেনিং ইনস্টিটিউট এবং রিসার্চ ইনস্টিটিউট সহ বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটের এক হাজার ৫০০টিরও বেশি প্রতিনিধি এই কনক্লেভে অংশ নিচ্ছেন।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top