News Flash

Image

রাজ্যপালের ডাকে রাজভবনে নির্বাচন কমিশনার

কলকাতা, ১০ জুন (হি. স.) : মনোনয়নপর্বে অশান্তির পরিবেশ অবিলম্বে বন্ধ হোক। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করে এ কথা জানিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুর ১ টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে পান রাজ্য নির্বাচন কমিশনার।

মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তির অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। ডোমজুড়, খড়গ্রাম-সহ একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিস্তারিত জানতে চান রাজ্যপাল। সূত্রের খবর, রাজ্যপাল কড়া হাতে এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন রাজ্য নির্বাচন কমিশনারকে।

বিষয়টি নিয়ে তার আগেই জেলাশাসকদের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কেন প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছে না বলে অভিযোগ করছে, তা জানতে চায় কমিশন। আর এসবের মধ্যেই এবার রাজ্যপাল স্বয়ং বিশদে জানতে ডেকে পাঠান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে।

জানা গিয়েছে, যে অভিযোগগুলি উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সেই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন কী পদক্ষেপ করছে, সেই বিষয়ে রাজীব সিনহার থেকে খোঁজখবর নিয়েছেন রাজ্যপাল। এদিকে গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপালকে চিঠি লিখেছেন খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগের বিষয়ে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে, পঞ্চায়েত ভোটে যাতে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়, সেই নিয়েও রাজ্যপালকে আর্জি জানিয়েছেন অধীরবাবু। প্রায় ৪৫ মিনিট রাজভবনে ছিলেন রাজীব সিনহা। আড়াইটে নাগাদ গাড়িতে চেপে রাজভবন থেকে বেরিয়ে যান তিনি।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top