News Flash

Image

ডোমজুরে রাসায়নিক কারখানায় আগুন

ডোমজুর, ১০ জুন (হি. স.) : হাওড়া জেলার ডোমজুর এলাকায় একটি রাসায়নিক কারখানায় বিধ্বিংসী আগুন লাগে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে ডোমজুর থানা এলাকার সরস্বতী কমপ্লেক্সের। রাসায়নিক কারখানা থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

দমকলের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঘটনার সময় কেমিক্যাল কারখানায় অনেকেই কাজ করছিলেন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সবাই নিরাপদে বেরিয়ে আসেন। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে যায়। কারখানার ভেতরে দাহ্য পদার্থের আধিক্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ চলছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top