News Flash

Image

আগামী দিনে আরও বড় গোলমালের আশঙ্কা রাহুল সিনহার

কলকাতা, ১০ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোট নিয়ে আগামী দিনে আরও বড় গোলমালের আশঙ্কার কথা বললেন বিজেপির রাজ্য নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। শনিবার তিনি বহরমপুরে একই অভিযোগ করেন।

প্রচারমাধ্যমে তিনি বলেন, শুক্রবার প্রথম দিনে তৃণমূল প্রস্তুতির অভাবে বেশি মনোনয়ন শেষ করতে পারেনি। তাতেই জেলায় জেলায় বিরোধীদের উপর সন্ত্রাস চলেছে। সোমবার থেকে মনোনয়ন পেশের সংখ্যা বাড়বে আর ব্লকে ব্লকে বিরোধীদের উপর হামলার পরিমানও বাড়বে। এছাড়া শাসকদলের গোষ্ঠীকোন্দলও রয়েছে।”

প্রসঙ্গত, মনোনয়নপর্ব শুরুর সঙ্গে সঙ্গে যে সব ঘটনা শুরু হয়েছে, তাতে বিজেপি-র অভিযোগ, পশ্চিমবঙ্গের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের বক্তব্য, এর পরে পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের কোনও আস্থা নেই। আমাদের বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোট করাতে অসফল। এমত অবস্থায় আমরা কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছি। এছাড়াও যাঁরা চুক্তিভিত্তিক কর্মী (সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক প্রভৃতি) আছেন, তাঁদের ভোটের কোনও কাজে যেন না ব্যবহার করা হয়।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top