News Flash

  • Home
  • খেলা
  • জে সি লীগ ক্রিকেটে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ব্যাকফুটে জে সি সি
Image

জে সি লীগ ক্রিকেটে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ব্যাকফুটে জে সি সি

জে সি সি-‌ ৬৯/‌৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।।মুষলধারে বৃষ্টি। থাবা বসাল প্রথম দিনের খেলায়। প্রথম দিনে হলো মাত্র ২৭ ওভার। দিনের বেশীরভাগ সময়ই বল গড়ালো না ২২ গজে। আর তাতেই ব্যাকফুটে জে সি সি। ইউনাটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত জে সি লিগের ম্যাচে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান করতে সক্ষম হয় জে সি সি। দিনের শেষেও আকাশ যেভাবে কালোচাদরে ঢেকে আছে তাতে আজ দ্বিতীয় দিনে খেলা কতটুকু হবে তা নিয়েও সন্দেহ রয়েছে। শনিবার ইউনাটেড ফ্রেন্ডসের বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে জে সি সি। দলের আক্রমণে নেতৃত্বে দিয়েছেন শুভম ঘোষ। শুভমের ভেলকিতে কার্যত কুপোকাৎ জে সি সি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় জে সি সি। দলের প্রথমসারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় শুরুতেই ব্যাকফুটে চলে যায় জে সি সি। শেষ পর্যন্ত দিনের শেষে ২৭ ওভারে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৬৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রিমন সাহা ২৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮, নিরুপম সেন চৌধুরি ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭, ভিকি সাহা ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ (‌অপ:‌) এবং দ্বীপজয় দেব ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌ ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে শুভম ঘোষ (‌৩/‌২৬), রীতায়ন দে (‌২/‌১৮),ঋত্বিক শ্রীবাস্তব (‌১/‌২) এবং দীপক ক্ষত্রী (‌১/‌২২) সফল বোলার। রবিবার ইউনাটেড ফ্রেন্ডসের লক্ষ্য থাকবে দ্রুত জে সি সি-‌র লেজ গুটিয়ে নেওয়া। এবং জে সি সি-‌র ঘাড়ে রানের বোঝা চাপানো।‌‌‌‌ ‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top